এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। পরবর্তীতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সন্তানদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এ সময় সেনাকল্যাণ ও তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর এবং বীর শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় নির্ধারিত স্মৃতি তর্পণ আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে অনুভূতির কথা লিখে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণ ত্যাগ করেন।
এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমণকে কেন্দ্র করে স্মৃতিসৌধ চত্বর ও এর আশেপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান ও নানা স্লোগান দেন। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও তৎসংলগ্ন মহাসড়ক এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।