এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের দোহাই দিয়ে উল্টো কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গত ২৫ জুলাই (শনিবার) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধান মহল এলাকায় এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পথসভায় চাঁদাবাজি ও দুর্নীতির কঠোর সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমান দেশে আসার পর চাঁদাবাজি দ্বিগুণ-তিনগুণ বেড়ে গেছে। আমরা তাকে সতর্ক করে বলতে চাই—বাংলাদেশ এখন পরিবর্তিত হয়েছে। আগে গিয়াস উদ্দিন আল মামুনের সঙ্গে মিলে যে দুর্নীতি ও চাঁদাবাজি করা হয়েছিল, শহীদ আবু সাঈদের এই নতুন বাংলাদেশে তা আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
নির্বাচন ও সংসদীয় প্রক্রিয়ার সমালোচনা করে তিনি আরও বলেন, “অতীতে নির্বাচনে দুইশত সিট পেয়ে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছিল। সংসদে চপ্পুকে নিয়ে এসে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা আশা করেছিলাম দেশে সংস্কার আসবে, কিন্তু সালাহউদ্দিনের কথায় এখন দেশে উল্টো কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে।”
সীমান্ত দিয়ে শেখ হাসিনার পলায়ন ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে লক্ষ্য করে এনসিপির এই নেতা বলেন, “গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের দোসররা এই হালুয়াঘাট সীমান্ত দিয়েই নিরাপদে ভারতে পালিয়ে গেছে। শুধু তা-ই নয়, শরীফ ওসমান হাদীর ঘাতকরাও এই পথ ব্যবহার করেই সুযোগ নিয়েছে। এসব ঘাতক ও দোসরদের নিরাপদে পালিয়ে যাওয়ার পেছনে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা আরও গভীরভাবে তদন্ত করে দেখা প্রয়োজন।”
উক্ত পথসভায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ময়মনসিংহ জেলা এনসিপি নেতা জসীম উদ্দিন, হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু রায়হান, যুগ্ম সমন্বয়কারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান এবং ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক হাসনাত হৃদয়সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।