এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আইন ও সংবিধান অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সংবিধানের নিয়মানুযায়ী আগামী ৬ মাস নিরাপত্তাসহ রাষ্ট্র প্রদত্ত সব ধরনের সুযোগ-সুবিধা তিনি পাবেন।
আজ রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের জন্য পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাসের সময়ে মো. সাহাবুদ্দিন সংবিধান মেনেই দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ী কাজ করতে গিয়ে আমরা তৎকালীন রাষ্ট্রপতির সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি।"
তিনি আরও বলেন, "সংবিধানের বিধান অনুযায়ী তৎকালীন সময়ে তিনি বিশেষ সুবিধাভোগী (প্রিভিলেজড) ছিলেন। ফলে রাষ্ট্রপতি পদে দায়িত্বে থাকা অবস্থার বিষয় নিয়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ বা আদালতে মামলা দায়ের করা সম্ভব নয়।"
দায়িত্বের বহির্ভূত কোনো সময়কালের বিষয়ে কেউ মন্তব্য করলে সেটাকে ব্যক্তির নিজস্ব স্বাধীনতা বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই ধরনের কোনো বক্তব্যকে সরকার আমলে নেওয়ার মতো ভিত্তি খুঁজে পায়নি বলেও জানান তিনি।
মার্চ ৪, ২০২৬
মার্চ ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।