এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মতিঝিলে দিনে-দুপুরে অস্ত্রের মুখে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লোকমান (৪৫) নামের এক ব্যক্তি টাকা নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা ছয়জন দুষ্কৃতিকারী তিনটি মোটরসাইকেলে করে এসে তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তার হাত ও পায়ে দুটি গুলি বিদ্ধ হয়। এ সময় তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই স্থানীয়রা আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত হিসেবে গুলির দুটি খোসা উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাই হওয়া ব্যাগটিতে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জড়িতদের শনাক্ত করতে এবং তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান শুরু হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।