এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে বসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ককে ‘মীর জাফর’ বলে অভিহিত করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল।
শুক্রবার একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের টক শো ‘বলা না বলা’-তে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে ডিবি কার্যালয়ের ঘটনা ও সমন্বয়কদের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে মাসুদ কামাল বলেন, “এই লোকগুলো ডিবি কর্মকর্তা হারুনের কাছে খাওয়া-দাওয়া করে হঠাৎ বলল, 'আমরা আন্দোলন প্রত্যাহার করলাম।' এর মধ্য দিয়ে তারা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে এই ছয়জনই চব্বিশের গণ-আন্দোলনের মীর জাফর।”
ইতিহাসের রূপক টেনে এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, “বাংলার স্বাধীন নবাবের সেনাপতি মীর জাফর যেমন একসময় ঘাতক ও চক্রান্তকারী হওয়া সত্ত্বেও কিছুদিনের জন্য নবাব হয়েছিল—একইভাবে এই সমন্বয়কদের ভাগ্যে পদ-পদবি বা ক্ষমতা যাই আসুক না কেন, ইতিহাস তাদের মীর জাফর হিসেবেই মূল্যায়ন করবে।”
আন্দোলনে সাধারণ মানুষের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “চব্বিশের আন্দোলন কোনো একক ব্যক্তির ছিল না, সারা দেশের মানুষ এতে অংশ নিয়েছিল। একটি গৃহবধূরও যে অবদান ছিল, ডিবিতে গিয়ে নতিস্বীকার করা সমন্বয়কদের ভূমিকা তার চেয়ে কম ছিল।”
টক শো চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও অন্তর্বর্তী সরকারের তৎকালীন সমন্বয়ক (বর্তমান উপদেষ্টা) নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন মাসুদ কামাল।
নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “নাহিদ ইসলাম হয়তো বলতে পারেন যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু নাহিদ তো রাজনৈতিক বাস্তবতা বোঝে না; তার রাজনৈতিক বয়সই বা কত? আওয়ামী লীগের একটি উপজেলাতেই যত কর্মী-সমর্থক আছে, সারা দেশ মিলিয়েও নাহিদদের তা নেই।”
আইনি প্রক্রিয়া ও বিচার বাস্তবায়নের জটিলতা বোঝাতে গিয়ে মাসুদ কামাল মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদ ওরফে ‘বাচ্চু রাজাকার’-এর উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, “আইনে তো বাচ্চু রাজাকারের ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু তিনি তো পাকিস্তান গিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাই শুধু আইনের দোহাই দিয়ে বাস্তবে সবকিছু সম্ভব হয় না। শেখ হাসিনার পেছনে একটি বড় রাজনৈতিক দলের ভিত্তি রয়েছে, সেটিও মাথায় রাখা দরকার।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ১০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।