এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তিন কন্যাসন্তানের পর দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোলে এসেছিল এক পুত্রসন্তান। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না। মাত্র সাত মাস বয়সেই হামে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে শিশুটি। সন্তানকে বাঁচাতে একে একে সাতটি হাসপাতালে ছুটেও শেষ রক্ষা করতে পারেননি অসহায় বাবা-মা।
হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট এলাকার সিংরাইশ গ্রামে। মারা যাওয়া সাত মাস বয়সী ওই শিশুটির নাম সাজিদ আল নাহিয়ান। সে ওই গ্রামের পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির একমাত্র ছেলে।
দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন পারভেজ-সুলতানা দম্পতি। আর্তনাদ করতে করতে শিশুটির বাবা পারভেজ আহমেদ বলেন, "তিন মেয়ের পর ১৬ বছর অপেক্ষা করে আমরা পুত্রসন্তান পেয়েছিলাম। তাকে বাঁচানোর জন্য চৌদ্দগ্রাম, ফেনী, ঢাকাসহ সাতটি হাসপাতালে ঘুরেছি। কিন্তু শেষ পর্যন্ত আমার আদরের মানিককে বাঁচাতে পারলাম না।"
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি শিশু সাজিদ হাম রোগে আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৭ মে) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করে সাজিদ।
বহু কাঙ্ক্ষিত এই শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবারটির পাশাপাশি পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মার্চ ২৩, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৬
ফেব্রু ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।