এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আখাউড়া উপজেলার রাজাপুর (পূর্ব পাড়া) এলাকার মইন উদ্দিনের ছেলে মোঃ রুবেল এবং তার স্ত্রী মোছাঃ রহিমা আক্তার।
পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সাতগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী রুবেল ও তার স্ত্রী রহিমার কাছ থেকে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে এবং তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত রুবেল একজন পেশাদার মাদক কারবারী। তার বিরুদ্ধে ইতিপূর্বে ১৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া তার স্ত্রী রহিমা আক্তারের বিরুদ্ধেও ০২টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এপ্রিল ৫, ২০২৫
আগস্ট ৫, ২০২৫
সেপ্টেম্বর ১১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।