এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুল ছেড়া নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ৭ পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাংচুর করা হয় এবং একাধিক স্থানে আগুন দেওয়া হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পেছনের সূত্র ধরে জানা যায়, প্রায় ১০ থেকে ১২ দিন আগে মহাজন বাড়ি ও সরকার বাড়ির ছেলেদের মধ্যে ফুটবল খেলা নিয়ে একটি বিবাদ ঘটে এবং তা স্থানীয়ভাবে মিমাংসা হয়। তবে মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবারো ফুটবল খেলার সময় স্থানীয় সরকার বাড়ির ফাইজুর রহমানের ছেলে আসিফ স্কুল আঙ্গিনা থেকে একটি ফুল ছিড়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে মহাজন বাড়ির এক ছেলের সাথে আসিফের তর্ক-বিতর্ক শুরু হয় এবং তা দ্রুত হাতাহাতিতে পরিণত হয়।
এর পরপরই বিষয়টি গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। মহাজন বাড়ির পক্ষে মোল্লা বাড়ি ও আছিরের বাড়ির সদস্যরা, আর সরকার বাড়ির পক্ষে জাকির মিয়ার বাড়ির লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। রাতের দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে উভয় পক্ষের ৩০ জনসহ ৭ পুলিশ সদস্য আহত হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ইটপাটকেল ছুড়ার কারণে ৭ পুলিশ সদস্য আহত হন এবং তাদের সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম বলেন, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"
সেপ্টেম্বর ১০, ২০২৪
অক্টোবর ৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।