এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির উদ্দেশ্যে রাখা অবস্থায় জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল বেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার উপজেলা সদরের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
অভিযানের সময় মজুদের বিরুদ্ধে পিরানহা মাছ বিক্রি ও মজুদের অভিযোগে কংস দাস নামে এক আড়ৎদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ ও চাষের মাগুর মাছ বিষাক্ত রাসায়নিক মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, পিরানহা মাছ বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। এর আকৃতি রুপচাঁদা মাছের মতো হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন উপস্থিত ছিলেন।
মে ১০, ২০২৪
সেপ্টেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।