এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪১ বিজিবি)। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যাতে সনাতন ধর্মাবলম্বীরা উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য মাঠে তৎপর রয়েছেন বিজিবি সদস্যরা।
নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও পুণ্যার্থীদের শারদীয় শুভেচ্ছা জানাতে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কাপ্তাই ব্যাটালিয়নের আওতাধীন ৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। পরিদর্শনকালে তিনি মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন শেষে অধিনায়ক জানান, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত কাপ্তাই ব্যাটালিয়নের আওতাধীন ৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় দিন-রাত ২৪ ঘণ্টা ২ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল টহলে দায়িত্ব পালন করছেন। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য ব্যাটালিয়ন সদরে আরও ২ প্লাটুন সদস্যকে প্রস্তুত (রিজার্ভ) রাখা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের প্রতীক। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই মূলনীতিতে সবাই যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছে।”
এ সময় তিনি জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম বা লোকমুখে ছড়ানো যেকোনো গুজবে কান না দিয়ে সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।
এদিকে বিজিবির পক্ষ থেকে এমন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তরা। বিজিবির এই দায়িত্বশীল ভূমিকার জন্য তাঁরা আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
সেপ্টেম্বর ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৭ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।