এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই থানার হাজত থেকে গ্রিল কেটে পালিয়েছেন চুরির মামলার এক আসামি। বুধবার (১১ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অলি উল্লাহ।
পালিয়ে যাওয়া আসামির নাম সাগর (২৮)। তিনি স্বর্ণ ও নগদ অর্থ চুরির অভিযোগে আটক ছিলেন। ওসি-তদন্ত অলি উল্লাহ জানান, “আজ ভোরে সাগরকে কাপ্তাই নতুনবাজার এলাকা থেকে গ্রেফতার করে থানায় আনা হয়। এরপর সকাল ৯টার দিকে সে থানার হাজতের গ্রিল কেটে পেছনের দিকে পালিয়ে যায়। আমরা দ্রুত অভিযান শুরু করেছি এবং তাকে ধরতে চেষ্টা চলছে।”
এ ঘটনায় থানার নিরাপত্তা ব্যবস্থাপনায় বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে যারা দায়িত্বে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে, এমন ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। থানার ভেতর থেকেই আসামির পালিয়ে যাওয়া পুলিশের নজরদারি ও দায়িত্ব পালনে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সচেতন মহল।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।