২২ বছর পর রাইখালী সিএনজি চালক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বেলাল, সম্পাদক মিজান

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
৩ অক্টোবর, ২০২৬ ৬:২৮ পিএম
শেয়ার করুন:
২২ বছর পর রাইখালী সিএনজি চালক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বেলাল, সম্পাদক মিজান

দীর্ঘ দুই যুগ (২২ বছর) পর উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ‘রাইখালী অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চালক ও ভোটারদের মধ্যে দিনভর ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। 

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ৮৮ জন ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচন শেষে ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন—

সভাপতি: মো. বেলাল উদ্দিন (চেয়ার প্রতীক) — ২৯ ভোট পেয়ে নির্বাচিত।
সহ-সভাপতি: মো. আবুল কালাম (দোয়াত-কলম প্রতীক) — ৪৮ ভোট পেয়ে নির্বাচিত।
সাধারণ সম্পাদক: মো. মিজানুর রহমান (দেওয়াল ঘড়ি প্রতীক) — ৫৪ ভোট পেয়ে নির্বাচিত।
কোষাধ্যক্ষ: মো. সাদ্দাম হোসেন (মাইক প্রতীক) — ৩৬ ভোট পেয়ে নির্বাচিত।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদের ৫টি স্থানে বিজয়ী হয়েছেন—
১. মো. ইউনুস (মই প্রতীক) — ৪৪ ভোট  
২. মো. ইয়াছিন (মোরগ প্রতীক) — ৪৩ ভোট  
৩. মো. পারভেজ হোসেন (প্রজাপতি প্রতীক) — ৩৫ ভোট  
৪. মো. জামশেদ (চশমা প্রতীক) — ৩৩ ভোট  
৫. মো. মাসুদ (ডাব প্রতীক) — ৩৩ ভোট  

সমিতি সূত্রে জানা গেছে, নির্বাচন পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিমেল দে এবং সদস্য নিয়হলা মারমা ও মো. জাহাঙ্গীর আলম। 

দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে স্থানীয় চালকেরা জানান, এর মধ্য দিয়ে সাধারণ সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। নবনির্বাচিত কমিটি রাইখালী অঞ্চলের সিএনজি চালকদের পেশাগত অধিকার রক্ষা, সার্বিক কল্যাণ সাধন এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।