এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় টেলিভিশন চ্যানেল ‘এটিএন বাংলা’য় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে দর্শক ও সুধীমহলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে মাদারীপুরের ডাসার উপজেলার ক্ষুদে নৃত্যশিল্পী বৃথা আরশী। সে উপজেলার ৩৫ নম্বর শশিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, গত শনিবার সকালে এটিএন বাংলার একটি নিয়মিত অনুষ্ঠানে সরাসরি নৃত্য পরিবেশন করে আরশী। ক্ষুদে এই নৃত্যশিল্পীর ছন্দময় ও সাবলীল পরিবেশনা উপস্থিত কলাকুশলীসহ টেলিভিশন দর্শকদের মন জয় করে নেয়। তার এই কৃতিত্বে বিদ্যালয় পরিবারসহ পুরো ডাসার অঞ্চলে আনন্দের আবহ বিরাজ করছে।
আরশীর মা ৩৫ নম্বর শশিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূরবী সরকার এবং বাবা প্রণব বাড়ৈ মেয়ের এমন সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিয়মিত শিল্পচর্চার মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার জন্য তাঁরা শিক্ষক, শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।