এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা উপজেলা-পৌর এবং সালথা উপজেলা ‘পূজা উদযাপন ফ্রন্ট’-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রণদা প্রসাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)খায়রুল হাসান। বিশেষ অতিথি ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ এবং সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাই লাল সরকার, সালথা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুমির সাহা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলুসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বিত তৎপরতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময়কালে নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ পূজা উদযাপনের বিভিন্ন দিক ও সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে তাঁরা প্রশাসন ও স্থানীয় সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, প্রতিবছর সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে নগরকান্দা ও সালথার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শামা ওবায়েদের এ ধরনের মতবিনিময়ের ধারাবাহিকতা দেখা যায়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।