এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে সৌরভ (১৩) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ভেঙে পড়েছেন তার মা-বাবা। ছেলেকে ফিরে পেতে পরিবারের সদস্যরা এখন দ্বারে দ্বারে ঘুরছেন। এ ঘটনায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ সৌরভ সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকার বাসিন্দা মিরহাজ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই সকাল সাড়ে আটটার দিকে চর বলাশিয়ার নিজ বাড়ি থেকে স্থানীয় বাবুরচর বাজারের উদ্দেশে বের হয় সৌরভ। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ সৌরভের বাবা মিরহাজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে বাজারে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। আমার ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে সৌরভের মা-বাবা ও স্বজনদের মধ্যে চলছে শোক ও আহাজারি। সৌরভের সন্ধান পেতে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর সহায়তা কামনা করা হয়েছে।
জুন ১২, ২০২৫
মার্চ ৫, ২০২৬
ডিসেম্বর ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।