এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য সড়ক র্যালি, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান খান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ দাশসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও উৎপাদন বহুগুণ বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা প্রান্তিক চাষিদের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে দেশীয় মাছ রক্ষায় এবং মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধিতে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং এলাকার মৎস্যজীবী ও চাষিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলায় মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।