এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা মৎস্য দপ্তরের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান।
এছাড়াও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মৎস্যজীবীগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। মাছের সার্বিক উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবহার, দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ চাষে সকলকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান ও সফল উদ্যোগের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মে ২৫, ২০২৪
জুন ২৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।