এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন নতুন কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়ায় বয়সের সীমা নির্ধারণ, নিয়মিত ছাত্রদের অগ্রাধিকার এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা মির্যা গালিব।
রবিবার (১৬ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি এই মতামত ও পরামর্শ তুলে ধরেন।
ফেসবুক পোস্টে মির্যা গালিব লেখেন, ছাত্রদলের আসন্ন কমিটিতে প্রার্থীদের জন্য বিএনপির একটি বয়সসীমা বেঁধে দেওয়া উচিত এবং তারা যেন অবশ্যই নিয়মিত ছাত্র হয়, তা নিশ্চিত করা প্রয়োজন।
সংগঠনে গণতন্ত্র চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি লেখেন, “দ্বিতীয়ত, ভোটের মাধ্যমে কমিটি হওয়া উচিত। সংগঠনের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা ছাড়া রাজনৈতিক প্রতিষ্ঠান কখনোই শক্তিশালী হবে না।”
তৃণমূল থেকে পর্যায়ক্রমে নেতৃত্ব গড়ে তোলার একটি রূপরেখা দিয়ে তিনি আরও লেখেন, কমিটি গঠনের ক্ষেত্রে নিচের দিক থেকে শুরু করলে ইতিবাচক ফল আসবে। সেক্ষেত্রে প্রথমে উপশাখা কমিটি, এরপর তাদের ভোটে বিশ্ববিদ্যালয় শাখা কমিটি এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ও মহানগর কমিটির দায়িত্বশীলদের ভোটে কেন্দ্রীয় কমিটি গঠন করা উচিত।
ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “ছাত্রদল যেন কোনোভাবেই ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারত্বের রাজনীতিতে না জড়ায়, তা নিশ্চিত করতে হবে। ভালো ও যোগ্য নেতৃত্ব উঠে আসার মতো সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করাই এর পূর্বশর্ত।” তবে ছাত্রদলের অনেক কর্মকাণ্ডে এই ইতিবাচক ধারার বদলে বিপরীত চিত্র দেখা যায় বলেও পোস্টে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর যেকোনো মুহূর্তে সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষাপটেই ছাত্রসংগঠনটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন মির্যা গালিব।
অক্টোবর ২৭, ২০২৪
ডিসেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।