এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলের অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেবে জামায়াতে ইসলামী।
বুধবার (২২ জুলাই) সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
হামিদুর রহমান আযাদ বলেন, “গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়াতে বলা হয়েছে। তিনি এখন আর কোনোভাবেই জামায়াতের প্রতিনিধি নন। তিনি জামায়াতের এমপি না হওয়ায় তার বিরুদ্ধে যেসব আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, তার সবই গ্রহণ করা হবে।”
এর আগে, বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে দলীয় একটি তদন্ত দল গঠন করা হয়েছিল। তদন্তে সংসদ সদস্য গাজী নজরুলের বিরুদ্ধে নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো।
নভেম্বর ৩, ২০২৫
জুলাই ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।