এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের ডাসার উপজেলায় নিখোঁজের একদিন পর রুদ্র দাস (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার খিলগ্রাম এলাকার ‘ডাইয়ার বিল’ থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুদ্র দাস ডাসার উপজেলার ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাকপ্রতিবন্ধী রুদ্র দাস দীর্ঘদিন ধরে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো তিনি কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
রোববার সকালে আব্দুর রাজ্জাক নামের এক কৃষক ডাইয়ার বিলের জমিতে কাজ করতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুদ্র দাসের মরদেহ উদ্ধার করে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সুনামগঞ্জ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।