এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে দীর্ঘ ১৭ বছর পর অবৈধ দখল থেকে নিজেদের পৈতৃক ১১ শতাংশ জমি পুনরুদ্ধারের দাবি করেছেন আক্কাস আলী খান (৫০) নামে এক ভুক্তভোগী। গত ১ সেপ্টেম্বর জমিটি দখলমুক্ত করার পর সেখানে বসতভিটা নির্মাণের কাজ শুরু করেছেন তিনি।
ভুক্তভোগী আক্কাস আলী খানের ভাষ্যমতে, ১৯৭২ সালে ৯৫৭৭ নম্বর দলিলমূলে তাঁর বাবা উসমান গণি খান ও চাচা জালাল উদ্দিন খান যৌথভাবে ২২ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে এসএ ও দিয়ারা খতিয়ানে মিউটেশনের মাধ্যমে বৈধ মালিকানা প্রতিষ্ঠিত হয়। তবে এর মধ্য থেকে ১১ শতাংশ জমি স্থানীয় নান্নু মুন্সি (৪০) ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলে রেখেছিলেন বলে অভিযোগ ওঠে।
আক্কাস আলী জানান, নান্নু মুন্সির দাবিকৃত দলিলের দাগ নম্বরের সঙ্গে প্রকৃত জমির দাগ নম্বরের কোনো মিল নেই। সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলিল বিশেষজ্ঞদের সহায়তায় সমস্ত কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করা হয়। কাগজপত্রে নিজেদের পূর্ণ মালিকানা প্রমাণিত হওয়ায় স্থানীয়দের উপস্থিতিতে তারা জমিটি নিজেদের নিয়ন্ত্রণে নেন এবং ঘর নির্মাণের কাজ শুরু করেন।
এদিকে জমিতে নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়ে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত নান্নু মুন্সি। তবে বিষয়টি নিয়ে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় বসতে বলা হয়েছিল। কিন্তু অভিযোগকারী (বাদী) পক্ষ এখনও পর্যন্ত থানায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হননি।
অন্যদিকে, নান্নু মুন্সির দাবি—শহিদুল ইসলাম মোল্যা ও শাহাদাত মৃধা নামে দুই ব্যক্তি জমিটি কেনার কথা বলে পরবর্তীতে সরে দাঁড়ান। তাই তিনি তাদের নামও অভিযোগের অন্তর্ভুক্ত করেছেন। তবে শহিদুল ও শাহাদাত এ বিষয়ে স্পষ্ট করে জানান, জমি কেনার আগে তারা কাগজপত্র যাচাই করে নিশ্চিত হয়েছেন যে দাগ অনুযায়ী জমিটির প্রকৃত মালিক নান্নু মুন্সি নন; তাই তারা জমিটি কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জমিটির প্রকৃত মালিকানা নির্ধারণে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।