এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে র্যাব-১০ এর অভিযানে ছয় কেজি গাঁজাসহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ আশি হাজার টাকা।
র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় ঢাকা-মাগুরাগামী মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার বেতছড়ি গ্রামে। তাঁর পিতা মো. হযরত আলী। র্যাব জানায়, জাহাঙ্গীর পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।
অভিযানে উদ্ধার করা গাঁজাসহ গ্রেফতারকৃতকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানায় তাঁর বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংস করছে এবং সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।
র্যাব-১০ জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অব্যাহত থাকবে।
মার্চ ১৮, ২০২৫
নভেম্বর ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।