এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় গরু ও টাকা লুটপাটের মামলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত নগদ দেড় লাখ টাকা, একটি জীবিত গরু, জবাই করা গরুর মাংস এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে ভাঙ্গা থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
চাঁদপুরের ষোলঘর এলাকার মিজান বেপারির ছেলে ফারুক হোসেন (৩৮), বরিশালের বাবুগঞ্জ উপজেলার মৃত নুরু মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর (২৭) এবং ঢাকার জুরাইন এলাকার বাবুল মিয়ার ছেলে (নাম অজ্ঞাত)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার অপরাধী এবং দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদারীপুরের রাজৈর থানার ওবায়দুর শেখ সম্প্রতি পাবনার ঈশ্বরদীর হরণখোলা হাট থেকে তিনটি গরু কিনে পিকআপ ভ্যানে করে ফিরছিলেন। পথে ভাঙ্গা পৌর এলাকার প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দল তাদের গতিরোধ করে। ডাকাতরা গরুবোঝাই পিকআপটি ছিনতাই করে এবং ব্যবসায়ীদের কাছে থাকা নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ভাঙ্গা থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযানে নামে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলিমের নেতৃত্বে এসআই মশিউর রহমান, এসআই মোশাররফ হোসেন ও এসআই মিজানুর রহমান তদন্ত শুরু করেন। পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে সংগৃহীত ভিডিও ফুটেজ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করা হয়।
অভিযান চালিয়ে পুলিশ ওই তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি জীবিত গরু এবং জবাই করা দুটি গরুর ২৫ কেজি মাংস উদ্ধার করা হয়। এছাড়া মাংস বিক্রির নগদ দেড় লাখ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দিপু জানান, ভাঙ্গা উপজেলার মহাসড়কে গরুর গাড়ি ডাকাতি রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।