এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাইসাইকেল, বেঞ্চ ও নানামুখী শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (আজ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ হস্তান্তর করা হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, কৃষিবিদ মো. আনোয়ার হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ৫০টি বাইসাইকেল, ৫০ জোড়া বেঞ্চ, ১০০টি প্লাস্টিকের ডাস্টবিন, ২০০টি ছাতা, ২০০ জোড়া প্লাস্টিকের স্যান্ডেল এবং ২০০ জন শিক্ষার্থীর মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়তায় ৫টি ভেন্ডিং মেশিন, ২০টি হুইল চেয়ার, ১০টি সাদা ছড়ি এবং ৫টি পেশেন্ট বেড (রোগীর শয্যা) প্রদান করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।