এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের উপসচিব ও উপপরিচালক (পরীক্ষণ) সৈয়দ ফারুক আহম্মদ’র নেতৃত্বে বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষিদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়াম, আলফাডাঙ্গা, ফরিদপুরে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মোট ৭৫ জন পাটবীজ উৎপাদনকারী চাষি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের উপসচিব ও উপপরিচালক (পরীক্ষণ) সৈয়দ ফারুক আহম্মদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা, ফরিদপুর—তারেক মো. লুৎফুল আমিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রাফিজুল হাসান এবং অফিস সহকারীনিপা খানম।
প্রশিক্ষণে পাট ও পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্মত বীজ সংরক্ষণ, রোগবালাই দমন এবং উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রাফিজুল হাসান তাঁর বক্তব্যে বলেন,উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনের মাধ্যমে চাষিরা কম খরচে বেশি ফলন পেতে পারেন। সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পাট হতে পারে গ্রামীণ অর্থনীতির শক্তিশালী ভিত্তি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।