এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘লোটো’ (LOTTO)-এর নতুন এক শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ৯টায় ফিতা কাটার মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শরীফ শাওন বলেন, "সদরপুরে আন্তর্জাতিকমানের একটি ব্র্যান্ডের শোরুম চালু হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। এটি স্থানীয় ক্রেতাদের মানসম্মত পণ্য কেনাকাটায় বিশেষ সুবিধা দেবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।" অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নতুন এই শোরুমটি চালু হওয়ায় স্থানীয় ক্রেতাদের মধ্যে বেশ উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।