এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান মোল্লা তারার নাম। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা তাকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চান।
স্থানীয় সমর্থক ও দলীয় কর্মীদের দাবি, বদরুজ্জামান মোল্লা তারা দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতি ও নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তিনি কেন্দ্র ও স্থানীয় রাজনীতিতে বেশ প্রভাবশালী নেতা শামা ওবায়েদ ইসলাম রিংকুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। মাঠে-ময়দানে সার্বক্ষণিক উপস্থিতি ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে সাধারণ ভোটারদের মাঝেও তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
সমর্থকেরা জানান, রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে দলের প্রতিটি কর্মসূচিতে বদরুজ্জামান মোল্লা তারা সবসময় মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ত্যাগী ও পরীক্ষিত এই নেতা ডাঙ্গী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মান নিশ্চিতকরণ এবং স্থানীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন তারা।
মার্চ ৬, ২০২৪
এপ্রিল ২৫, ২০২৪
জুলাই ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।