নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২৬ জুলাই, ২০২৬ ৫:০৭ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ফরিদপুরের নগরকান্দায় দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জাকারিয়া খান (খোকা)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার তালমার মোড়ে নিজ প্রতিষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। 

মো. জাকারিয়া খান (খোকা) নগরকান্দা উপজেলার ৬ নম্বর তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাকারিয়া খান বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ড এবং ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীর বিদ্বেষপূর্ণ আচরণের কারণে আমি ব্যক্তিগত ও নীতিগত অবস্থান থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালাম।”

তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে যুক্ত হয়ে এবং স্থানীয় বিএনপি নেত্রী ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের আদর্শ ও নেতৃত্বে দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।