এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাফি বিন কবিরের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে নগরকান্দা প্রেসক্লাব।
মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক শিক্ষক ও প্রেসক্লাব সদস্য সাইদুর রহমান বাবলু, শহীদ মুক্তিযোদ্ধা আক্রমণ নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহাবুব আহাদ, সাবেক সভাপতি শামসুল হুদা হুদু এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ইউএনওর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর নিষ্ঠা, নেতৃত্বগুণ, জনকল্যাণমূলক উদ্যোগ এবং উন্নয়নমুখী প্রশাসনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন সবাই। বক্তারা বলেন, নগরকান্দায় ইউএনও কাফি বিন কবিরের অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় থাকবে।
শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার দিয়ে সম্মান জানানো হয়। বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মস্থলে আরও সাফল্য কামনা করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।