এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ওজু করার সময় মাথায় পানির ট্যাংক ভেঙে পড়ে কানিজ ফাতেমা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী মারা গেছে। একই ঘটনায় আহত হয়েছে আরেক ছাত্রী মিম আক্তার (১৪)।
মঙ্গলবার (৩ জুন) ভোর ৪টা ৫০ মিনিটে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসারের মেয়ে। সে ওই মাদ্রাসার মক্তব বিভাগে পড়ত। আহত মিম আক্তার একই উপজেলার পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে এবং হেফজ বিভাগে শিক্ষার্থী।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান, “দুই ছাত্রী ফজরের নামাজ পড়ার জন্য ওজু করতে ওজুখানায় যায়। ওজুখানার পাশে একটি সিমেন্টের খুঁটির ওপর বসানো ছিল ১ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক। খুঁটি হঠাৎ ভেঙে পড়লে সেটি সরাসরি তাদের মাথার ওপর পড়ে। ঘটনাস্থলেই কানিজ ফাতেমার মৃত্যু হয়।”
আহত মিম আক্তারকে তাৎক্ষণিকভাবে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার মাথায় সেলাই লেগেছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে সে নিজ বাড়িতে অবস্থান করছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, মাদ্রাসার পরিত্যক্ত ও পুরনো কাঠামোর যথাযথ সংস্কার না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।