এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে একটি বাস। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় ঢাকার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে আরও কয়েকটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ‘সৌহার্দ্য পরিবহন’-এর যাত্রীবাহী বাসটি ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি যাত্রীদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ যাত্রীদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তলিয়ে যাওয়া বাসের ভেতরে থাকা যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে নদীর তীরে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। উদ্ধারকারী দলগুলোর সর্বোচ্চ চেষ্টার পরও নদীর স্রোতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।