এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অনুষ্ঠানসূচি, স্থান নির্বাচন, কোরআন খতম, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, স্থানীয় জনগণ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জানান, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এ দুটি দিন যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে উদযাপনে উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
সেপ্টেম্বর ২৮, ২০২৫
ফেব্রু ১৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
পিরোজপুর | ২২ জুলাই, ২০২৬
সারাদেশ | ২২ জুলাই, ২০২৬
বাগেরহাট | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।