এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি রাজবাড়ী-২ (বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার কাজী রহমান মানিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস আহমেদ সাগর, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব, আমতলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মো. রুহুল আমীন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম এবং সদস্য মো. রিজ্জাক।
এছাড়াও বক্তব্য রাখেন সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সেলিম ও জঙ্গল ইউনিয়ন যুবদলের সভাপতি আতিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হোসেন, ভূমিহীন নেতা শাহ আলম, মিরাজুল ইসলাম, সফি মণ্ডল, ইব্রাহিম, হোসাইন গনি, কাজী সাইফুল, রাব্বীসহ বালিয়াকান্দি বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ব্যারিস্টার কাজী রহমান মানিককে মনোনয়ন দিলে তিনি দলের বিজয় নিশ্চিত করতে পারবেন।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
ডিসেম্বর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।