এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুন মাসে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্ত, অপরাধ দমন এবং মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি শেখ মঈনুল ইসলাম।
আইন-শৃঙ্খলা রক্ষায় দক্ষ নেতৃত্ব, নিয়মিত অভিযান পরিচালনা, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে সফলতার ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (২৭ জুন) রাজবাড়ী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার মনজুর মোরশেদ বিপিএম (সেবা)।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম এবং পাংশা সার্কেলের এএসপি দেবব্রত সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুরস্কার গ্রহণের পর ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। ভবিষ্যতেও অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় একই ধারাবাহিকতা বজায় থাকবে।
তিনি এ অর্জনের জন্য সহকর্মী পুলি সাধারণ মানুষের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।