ফরিদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১২ নভেম্বর, ২০২৬ ৫:৫৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঐতিহাসিক মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদের সামনে মহানগর বিএনপির ১২ ও ১৬ নম্বর ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন লাভলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রশিদ বাচ্চু, সৈয়দ মোস্তাক হোসেন বাবলু ও মো. শেখ মোহাম্মদ মাজেদ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মো. মাসুদ রানা।

১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. লিপু শেখ ও ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহিদুর রহমান সাহিদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। তিনিই এ দেশে মানুষের বাক্‌স্বাধীনতা, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার হরণ এবং মৌলিক গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর চালানো হয়েছিল নির্মম দমন-পীড়ন। 

বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম। ১৯৭৫ সালের সংকটময় রাজনৈতিক প্রেক্ষাপটে সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্বভার গ্রহণ না করলে দেশ এক চরম অনিশ্চয়তায় নিমজ্জিত হতো। 

সভায় ফরিদপুরের সার্বিক উন্নয়নে চৌধুরী নায়াব ইউসুফকে নির্বাচিত করায় স্থানীয় সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বক্তারা সতর্ক করে বলেন, পতিত স্বৈরাচারের দোসররা দেশের অগ্রগতি ব্যাহত করতে এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা রুখতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা। বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, দেশপ্রেম এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সব বাধা অতিক্রম করে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোয়ালচামট মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা তৈয়বুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।