এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“জনগণই আমার শক্তি, তাদের ভোট ও ভালোবাসার মাধ্যমেই আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই”—এ কথা বলেছেন ফরিদপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপু ঠাকুর।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গার রেডচিলি রেস্টুরেন্টে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার সজীব, সোহান ও তমাল।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা সমন্বয়ক তামিম আহমেদ মিলন বলেন, “এনসিপি সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে। আমরা তৃণমূলের মানুষের পাশে আছি, থাকবো।”
এছাড়া এনসিপি পৌর সমন্বয়ক আরিফুজ্জামান হেলাল বলেন, “দলকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।”
সভায় আরও উপস্থিত ছিলেন— মোকবুল গাজী, লিটন শেখ, নাজমূল ফকীর, শহিদুল ইসলাম, দুখু মোল্যা ও রহিম শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা, জনগণের উন্নয়ন এবং সংগঠনকে এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২২ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।