এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কাটা পাহাড় এলাকার শারীরিক প্রতিবন্ধী মো. ফারুকের হাতে ব্যক্তিগত পক্ষ থেকে একটি আধুনিক হুইলচেয়ার তুলে দেন তিনি।
কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে আয়োজিত একটি ইফতার মাহফিল শেষে এই সহায়তা প্রদান করা হয়। হুইলচেয়ার পেয়ে আবেগপ্লুত ফারুক জানান, দীর্ঘ চার বছর আগে অসুস্থতাজনিত কারণে তার দুটি পা কেটে ফেলতে হয়েছিল। এরপর থেকে চলত যাতায়াতে চরম কষ্ট ও অভাবের সাথে লড়াই। বর্তমানে ভিক্ষাবৃত্তি করে কোনোমতে সংসার চালাচ্ছেন তিনি। এই হুইলচেয়ারটি তার দৈনন্দিন চলাফেরায় নতুন গতি আনবে।
হুইলচেয়ার বিতরণকালে কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম, কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন, জিএম ( এমটিএস) আবুল কাসেম রনি, জিএম( হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন জানান, সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফারুকের কষ্টের কথা শুনে তিনি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছেন এবং আগামীতেও এ ধরণের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।