এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাপ্তাই চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে অতিথিদের নিয়ে কেক কেটে বড়দিনের অনুষ্ঠান উদ্বোধন এবং শিল্পীদের খ্রীষ্ট সঙ্গীত পরিবেশন | দৈনিক খোলাচোখ
পার্বত্য জনপদে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে পালিত হয়েছে শুভ বড়দিন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চসহ বিভিন্ন গির্জায় প্রার্থনা ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
সকাল সাড়ে ৮টায় চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ সমবেত হন। অনুষ্ঠানের শুরুতে সমবেত প্রার্থনা ও খ্রীষ্ট সঙ্গীত পরিবেশন করা হয়। চার্চের পালক রেভারেন্ট রোনাল্ড দিলিপ সরকার বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। প্রার্থনায় দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনা করা হয়। এছাড়া সানডে স্কুলের পক্ষ থেকে শিক্ষকদের মাঝে উপহার বিনিময় করা হয়।
সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে বড়দিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা।
চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম, চট্টগ্রামের সাবেক বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খিসা ও রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আলীম।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বড়দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক মিলনমেলা।
এদিকে মূল অনুষ্ঠানের পাশাপাশি উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের দুর্গম হরিণছড়া এলাকার তিনটি এবং ৩নং চিৎমরম ইউনিয়নের আড়াছড়ি ত্রিপুরা পাড়া এলাকার একটি চার্চেও অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হয়েছে। দুর্গম জনপদের মানুষগুলো সাধ্যমতো সাজসজ্জা ও আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৪ নভেম্বর, ২০২৬
ফুটবল | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।