এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে (জলকপাট) ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, হ্রদে পানির চাপ দ্রুত বাড়তে থাকায় শনিবার (২৯ আগস্ট) রাত ৮টায় প্রথম দফায় ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেয় কর্তৃপক্ষ। তখন প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নদীতে নির্গত হচ্ছিল। তবে পানির চাপ অব্যাহত থাকায় দফায় দফায় গেট খোলার পরিমাণ বাড়ানো হয়। ওই দিন রাত ১০টা ৩৫ মিনিটে স্পিলওয়েগুলো ১ ফুট (নির্গমন ১৮ হাজার কিউসেক), পরদিন রোববার (৩০ আগস্ট) সকাল ৭টায় ২ ফুট এবং সর্বশেষ সকাল ১০টায় তা বাড়িয়ে ৩ ফুট করা হয়।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত হ্রদে পানির উচ্চতা ছিল ১০৬ দশমিক ০২ ফুট মিন সি লেভেল (এমএসএল)। যেখানে কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
এদিকে পানি নিয়ন্ত্রণে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমও পূর্ণমাত্রায় সচল রাখা হয়েছে। কেন্দ্রের মোট ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিপরীতে ৫টি ইউনিট সচল রেখে বর্তমানে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।
হ্রদের পানি বাড়ায় ইতোমধ্যে তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ওঠানামার ওপর ভিত্তি করে পরবর্তীতে স্পিলওয়ে গেট খোলার মাত্রা সমন্বয় করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ৩০ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩০ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩০ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৩০ আগস্ট, ২০২৬
আইন আদালত | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।