এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"ক্রীড়া কে হ্যাঁ বলুন, মাদককে না বলুন" প্রতিপাদ্যে পার্বত্য জেলা রাঙ্গামাটি কাপ্তাইয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেলে কাপ্তাই নতুন বাজার এলাকার "আনন্দ মেলা" মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাইয়ের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।
কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন রুবেল এর ব্যবস্থাপনায় আয়োজিত এ টুর্নামেন্টের সঞ্চালনা করেন ধারাভাষ্যকার ওসমান গনি তনু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, যুগ্ম সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক (আবু), জাতীয় বিদ্যুৎ শ্রমিক দল ১৮৮৬ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবু মোয়াছেন, সাংগঠনিক সম্পাদক মো: আরমান এবং উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক মো: আনিসুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সহ-সম্পাদক দিদারুল আলম, জাসাস সভাপতি নূর মোহাম্মদ বাবু, ছাত্রদলের সদস্য সচিব মো: ইব্রাহিম, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: ফয়েজ, উপজেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক মো: তরিক উল্লাহ এবং কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন অপু।
মিনিবার ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এ ১৬টি দল অংশগ্রহণ করবে। প্রথম রাউন্ডে প্রতিটি দল তিনটি করে খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে। মোট ৩১টি খেলা অনুষ্ঠিত হবে।
আজকের খেলায় মুখোমুখি হয়েছিল ঢাকা শুটার্স ও দা রয়েল স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ে শেষ হয় খেলা। ম্যাচটি পরিচালনা করেন রেফারি মো: শাহ জালাল চৌধুরী। সহকারি রেফারি ছিলেন মো: আসিফ ও মো: এ্যানি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।