এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান বলেছেন, "মাগুরা জেলায় কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজের ঠাঁই হবে না। যারা এই জেলায় অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি বা চাঁদাবাজির সাথে জড়িত থাকবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।"
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাগুরার সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, "আমি মাগুরার মানুষের কল্যাণে এবং জেলার উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির চাকা সচল করতে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। আমার লক্ষ্য হলো একটি উন্নত ও আদর্শ মাগুরা গড়া।"
এ সময় তিনি জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, "আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করুন, যাতে আমরা সবাই মিলে মাগুরাকে একটি সুন্দর ও 'পরিচ্ছন্ন মাগুরা' হিসেবে গড়ে তুলতে পারি।"
মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এছাড়া আলোচনায় অংশ নেন সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শাহীন আলম তুহিন, ফয়সাল পারভেজ, শরীফ স্বাধীনসহ মাগুরা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন এবং জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জুলাই ২৫, ২০২৪
জুলাই ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।