এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অহেতুক বাগাড়ম্বর না করে কাজের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করতে চান নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিকে খুব বেশি কথা না বলে সরাসরি কাজে মন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমি মাত্রই দায়িত্ব গ্রহণ করেছি। এখনই আগেভাগে বেশি কথা বলে কোনো লাভ নেই। আমি বরং দ্রুত কাজ শুরু করতে চাই।”
মন্ত্রণালয়ে নিজের দ্বিতীয় কর্মদিবসে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমানে তিনি সব বিষয় পর্যালোচনা করছেন। তিনি বলেন, “আজ সবেমাত্র মন্ত্রণালয়ে আসলাম। সবকিছু ভালোমতো রিভিউ করি, তারপর বিস্তারিত কথা বলবো।”
অফিস সূচি ও কাজের চাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোন দপ্তরে কাজের চাপ কেমন, তার ওপর ভিত্তি করেই আমার সময় বণ্টন করা হবে। এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।” সাংবাদিকদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, “আমি বরাবরই গণমাধ্যমবান্ধব, তাই আপনাদের চিন্তার কিছু নেই। সময়মতো প্রয়োজনীয় সব তথ্য আপনাদের জানানো হবে, যাতে আপনাদের সংবাদ সংগ্রহে সুবিধা হয়।”
দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী দৃঢ়ভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনই হবে তার মেয়াদের মূল লক্ষ্য।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।