এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাছের ঘেরের এক কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে ঘের মালিক শেখর বসুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি এলাকায় মৃত নরেন বসুর ছেলে শেখর বসু তার মাছের ঘেরের কর্মচারী নারায়ন হালদারকে নির্যাতন করেন। অভিযোগে বলা হয়, মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শেখর বসুকে আগে গ্রেফতার করেছিল। জামিনে বের হয়ে তিনি নারায়ন হালদারকে সন্দেহ করে ঘেরপাড়ের একটি ঘরে আটকে রশি দিয়ে বেঁধে মারধর করেন এবং মাথার চুল কেটে দেন।
নারায়ন হালদার তার মামলায় উল্লেখ করেন, নির্যাতনের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে পানি চাইলে শেখর বসু তার মুখে প্রস্রাব করেন। এ সময় তার মোবাইল ফোন, টাকা ও টর্চলাইট রেখে দেওয়া হয়। পরে শেখর বসুর মায়ের কথায় তাকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর অবস্থায় তিনি আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।
ফেব্রু ২৩, ২০২৬
সেপ্টেম্বর ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।