এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় সকল ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে। আগুনের ঘটনার পরপরই ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
১৮ অক্টোবর (শনিবার) বিকেল ৩ টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকল ফ্লাইট চট্টগ্রামে ডাইভার্ট করা হয়েছে। কিছু আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর আড়াইটার দিকে খবর পাওয়া যায় যে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় একে একে আরও ইউনিট যোগ হয়।
তিনি আরও জানান, মোট ৩২টি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। ঘটনস্থলে বর্তমানে ১৬টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নেভানোর কাজ করছে।
উল্লেখ্য যে আগুন লাগার ৩ঘন্টা পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে নেয়া যায়নি।
নভেম্বর ১৩, ২০২৪
জুলাই ২, ২০২৪
ফেব্রু ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।