এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি জামে মসজিদের নামে ওয়াকফ করা সম্পত্তির প্রায় অর্ধলাখ টাকার গাছ জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ভোররাতে উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ এলাকায় অবস্থিত 'জাহানাবাদ বাইতুনুর জামে মসজিদে' এই ঘটনা ঘটে। রাতের আঁধারে ধর্মীয় প্রতিষ্ঠানের গাছ কেটে নেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ উঠেছে, একই এলাকার বাহের আলী মাদবরের ছেলে মজিবর মাদবর কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই এই কাণ্ড ঘটিয়েছেন।
মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের সীমানার ভেতরে থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৬টি বড় আকারের 'রেট্রি কড়ই' গাছ কেটে নিয়ে গেছেন অভিযুক্ত মজিবর। গাছগুলো দীর্ঘদিন ধরে মসজিদের সম্পত্তি হিসেবে সংরক্ষিত ছিল। ধর্মীয় এই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়ন বা বিভিন্ন প্রয়োজনীয় কাজে গাছগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। কিন্তু কাউকে কিছু না জানিয়ে গায়ের জোরে গাছগুলো কেটে নেওয়ায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে জাহানাবাদ বাইতুনুর জামে মসজিদের সভাপতি মনির হোসেন বেপারী ক্ষোভ প্রকাশ করে বলেন, "মসজিদের সম্পত্তির গাছ কারও অনুমতি ছাড়াই কেটে নেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা স্থানীয়ভাবে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছি।"
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মজিবর মাদবরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে এমন জবরদস্তিমূলক ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে পুরো এলাকাজুড়ে এখন আলোচনা-সমালোচনা চলছে। পরিস্থিতি বিবেচনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টিও মসজিদ কর্তৃপক্ষের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
আগস্ট ১৭, ২০২৫
আগস্ট ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।