এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ওয়াশরুম থেকে শফিকুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মানসিক অবসাদ ও তীব্র হতাশা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
নিহত শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে। ২০০৩ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং সর্বশেষ যাত্রাবাড়ী ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যার ঠিক আগে শেষ রাতে তিনি তার বড় মেয়েকে একটি হৃদয়বিদারক বার্তা পাঠান। রাত ৩টা ২৫ মিনিটে পাঠানো ওই মোবাইল বার্তায় তিনি লিখেন, **‘আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো।’** মেসেজ পাওয়ার পর মেয়ে তাকে একাধিকবার ফোন করলেও তিনি আর রিসিভ করেননি।
শফিকুল ইসলামের সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে শফিকুল মানসিক অবসাদে (ডিপ্রেশনে) ভুগছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, সকালে ফাঁড়ির ওয়াশরুমে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।