এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনের শ্রীপুর উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। উপজেলার প্রতিটি ইউনিয়ন, পাড়া-মহল্লা এমনকি প্রত্যন্ত গ্রামের অলিগলিতে এখন ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা সম্পন্ন হয়।
শুক্রবার বিকেলে শ্রীপুরের আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায়
মাগুরা-১ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানের সমর্থনে আয়োজিত সভায় জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি শ্রীপুরকে যেন এক মিছিলের জনপদে পরিণত করে। ইউনিয়ন পর্যায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা যখন জনসভাস্থলে জড়ো হন,তখন মাঠ ছাড়িয়ে মহাসড়ক পর্যন্ত মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান বলেন৫আমরা কেবল ক্ষমতার জন্য রাজনীতি করছি না।ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। এই ৩১ দফা হলো একটি আধুনিক,দুর্নীতিমুক্ত এবং ন্যায়পরায়ণ বাংলাদেশ গড়ার রূপরেখা। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার নিয়ে সুখী ও সমৃদ্ধভাবে বসবাস করতে পারে।
আগামী ১২ তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনারা যে রায় দেবেন,তা হবে সাধারণ মানুষের অধিকার আদায়ের বিজয়।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আখতার হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমাম সুজা,আলমগীর হোসেন এবং কেন্দ্রীয় যুবদল নেতা আলমগীর হাসান সোহান।বক্তারা তৃণমূল নেতা-কর্মীদের নির্বাচন পর্যন্ত মাঠ সজাগ রাখার নির্দেশ দেন। শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক বাকিরুল ইসলাম বাকীসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।