এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অবৈধভাবে ডিএপি সার পাচারের ঘটনায় দুই ভ্যানচালককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম সড়কের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা রোডে চলমান একটি ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ভ্যানচালকরা স্বীকার করেন, তারা ফুলবাড়ীয়া বাজারের হাজী রোড এলাকার একটি দোকান থেকে ৫০ বস্তা সার নিয়ে মুক্তাগাছা এলাকায় যাচ্ছিলেন। তবে তারা দোকানের সুনির্দিষ্ট নাম বলতে পারেননি।
ভ্রাম্যমাণ আদালত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫ অনুযায়ী দুই ভ্যানচালককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জব্দকৃত ৫০ বস্তা ডিএপি সার স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়, যার বাজারমূল্য ৫২,৫০০ টাকা। এই অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।
কৃষি অফিসার নূর মোহাম্মদ জানান, বোরো মৌসুমকে সামনে রেখে একটি চক্র দীর্ঘদিন ধরে সার পাচার করে সংকট তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, “কৃষি বিভাগ সর্বদা তৎপর রয়েছে। অবৈধ সার ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ফুলবাড়ীয়া উপজেলার সার অন্যত্র পরিবহন বা পাচার আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংগঠিত চক্র বিভিন্ন দোকান ও গুদাম থেকে সার সংগ্রহ করে বাইরে পাচার করে আসছে। বোরো মৌসুমে কৃত্রিম সংকট সৃষ্টি করে মুনাফা করাই তাদের মূল উদ্দেশ্য। প্রশাসনের এই অভিযানকে তারা সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
মে ৫, ২০২৫
সেপ্টেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।