এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের যাদুরচর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামরুল ইসলাম (৩৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন যাদুরচর এলাকা থেকে কামরুলকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত কামরুল ওই এলাকার মৃত আয়নাল হকের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কামরুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগেও ১টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা (মামলা নং-৭৯) দায়ের করা হয়েছে। আজ তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদক নির্মূলে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।