এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে গত ২৩ ফেব্রুয়ারি রাত ১১:৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসআই (নিঃ) মোঃ আঃ সালামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর জেলার কচুয়া থানার সাচার দুর্গাপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে মোঃ মোবারক হোসেন (৪৫) এবং তার স্ত্রী মোসাঃ ফাতেমা আক্তার (৩৫)। তারা বর্তমানে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৩২ হাজার টাকা।
এদিকে, একই রাতে অপর এক অভিযানে সাভারের আমিনবাজার এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিবের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৭২ পিস ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর চৌকিদার (৪৮) ও মোঃ সাইফুল ইসলাম ওরফে রাকিবকে (৩২) গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর চৌকিদার ভোলা জেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর এলাকার বাসিন্দা এবং বর্তমানে সাভারের মজিদপুর শাহীবাগে বসবাস করেন। তার বিরুদ্ধে এর আগেও ৫টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অন্য আসামি সাইফুল ইসলাম বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা এবং বর্তমানে মোহাম্মদপুর থানা এলাকায় থাকেন।
ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।